২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ এএম
টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর


বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত।

রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ওমর হায়দারের আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

টঙ্গীতে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদরাসা শিক্ষককে মারধর করে পুলিশে দেন স্থানীয় লোকজন। টঙ্গীর আউচপাড়া এলাকায় কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।


অন্যদিকে, মাদরাসায় হামলা, ভাঙচুর, টাকা চুরি ও শিক্ষকদের মারধরের অভিযোগে টঙ্গী পশ্চিম থানা থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা কারী মোঃ আলমাস হোসেন।

পুলিশ বলছে, মাদ্রাসায় ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। আদালতে ইতিমধ্যে শিশুটির জবাববন্দী রেকর্ড করা হয়েছে। 
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি