৪ এপ্রিল ২০২৬

ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে । শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য ট্রাক্টর দিয়ে মাটি পালানোর সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে শাহীন পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি