১৯ মে ২০২৬

ট্রাম্প করোনায় আক্রান্তের গুঞ্জন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্প করোনায় আক্রান্তের গুঞ্জন!
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসলেই তিনি করোনায় আক্রান্ত কী না এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে চলছে নানা ধরণের জল্পনা-কল্পনা। স্থানীয় সময় বৃহস্পতিবার এর জবাব জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব'র সঙ্গে সাক্ষাতে করমর্দন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর এর কিছুদিনের মধ্যে জানা যায় ব্রাজিলের প্রেসিডেন্ট ফ্যাবিও ওয়াজনগার্টনে করোনায় আক্রান্ত। এছাড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস করোনা রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। এদের এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত হয়েছে এবং করমর্দন করেছেন। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘ট্রাম্পের আতঙ্কিত চেহারা প্রদর্শন করে যে, কোন আমেরিকান করোনাভাইরাস ঝুঁকি থেকে মুক্ত নয়। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, ব্রাজিলের প্রতিনিধি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজ অবগত আছেন। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওই প্রতিনিধির সঙ্গে কোন রকম সংস্পর্শে আসেনি। সুতরাং তাদের কোন পরীক্ষার দরকার নেই।বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি