৮ নভেম্বর ২০২৬

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম
ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা


বাংলাপ্রেস ডেস্ক:সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’আঘাত আনতে সক্ষম হয়েছে। তবে এরপরই দেশটির বৃহত্তম তেল কোম্পানি আরামকোর ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দরজা-জানালাগুলো উড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর মানিকন্ট্রোলের। সংবাদপড়ুন

রোববার (৮ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি প্রাথমিক সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে বিপদ কেটে গেছে বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারের বিভিন্ন ফ্লোরের দরজা-জানালার কাঁচ উড়ে গেছে।

আরেক বার্তা সংস্থা এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এতে আরামকো ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ টাওয়ারে আঘাত হেনেছে। আর অন্য দুজন ভবনটির কাঠামোগত ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত জুলাইয়ে পুনরায় সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর এবং তেল স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে হুতিরা। আর সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি