২৫ মে ২০২৬

ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়
বাংলাপ্রেস ডেস্ক: রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। সকাল ৭টায় সময় নির্ধারিত থাকলেও প্রায় এক ঘণ্টা দেড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে আড়াই ঘণ্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ- একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের ভাষ্য, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। এ জন্য ট্রেনের মতো গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা। এর আগে বুধবারের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু’একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকে এ পর্যন্ত সাতটি ট্রেন ছেড়ে গেছে। কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহদাত হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সময়ের সঙ্গে যাত্রী উপস্থিতিও বাড়ছে। তবে কারিগরি কারণে এক ঘণ্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে দু’একদিন সময় লাগতে পারে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি