তরকারির চড়া দাম, ক্রেতার ছুটে ঘাম
বাংলা প্রেস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
কবিতা- চড়া দামের তরকারি
চড়া দামের তরকারি
— ডলার
হরেক রকম তরকারি তার
হরেক রকম নাম ,
হঠাৎ করে হাট বাজারে
বাড়লো তাদের দাম ,
একটুখানি দাম বাড়াতে
গর্ব করে আলু ।
করলা বলে আমার দামে
যাই শুকায় তালু ,
বেগুন বলে আগুন লাগে
আমার চড়া দামে ।
লাল টমেটোর দামটা শুনে
সব ক্রেতাই ঘামে ;
পেঁয়াজ বলে আমার মত
দাম বাড়েনি কারো ,
গিন্নীরা কয় রান্নাঘরে
বাজছে সাড়ে ১২ ,
এই হচ্ছে বাজারের অবস্থা ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি