১৭ নভেম্বর ২০২৬

আমার সদস্যদের বাস্টার্ড বলার অধিকার কারও নেই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
আমার সদস্যদের বাস্টার্ড বলার অধিকার কারও নেই’

বাংলাপ্রেস ডেস্ক:  চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এফডিসিতে ঢুকে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি এফডিসিতে ঢুকে কয়েকজন শিল্পীর ওপর চড়াও হন হেলাল খান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। পরে জাসাসের আহ্বায়ক হেলাল খান জয় ও অন্য শিল্পীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে গণমাধ্যমকে মঙ্গলবার বিকেলে জয় চৌধুরী বলেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না। উনি এখন এই আচরণের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম মিথ্যা কথা বলছেন।’

হেলাল খান তাকে মারার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি এমন হতো উনারা প্রোগ্রাম করছেন আর আমি আড্ডা দিচ্ছি, উনি ডাকতে আসছেন, আমরা যাইনি, তাহলেও কথা ছিল। কেন এসে গায়ে পড়ে এটা করছেন, আমার সঙ্গে করেছেন, মেনে নিলাম। তিনি আমার গুরুজন। কিন্তু উনি বহিরাগত নিয়ে এসে আমার সকল মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’

শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টিও তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘করোনা থেকে শুরু করে নানা প্রতিকূল অবস্থায় উনাদের তো পাওয়া যায়নি। সে সময় আমরা যা করেছি, সামান্য যদি উনাদের পেতাম। আজ তিনি হুট করে এসে অর্ডার করছেন, আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দেইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে শিল্পীরা, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি