৩ এপ্রিল ২০২৬

তৃতীয় শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তৃতীয় শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণ
বাংলাপ্রেস ডেস্কঃ নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। ঘটনা মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলার চর আজিমপুর এলাকার। অভিযুক্ত ধর্ষক হাবু মিয়া ভুক্তভোগী ছাত্রীর উকিল বাবা ও সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত কারী মহিউদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে জনৈক ব্যক্তির ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে তাদের বাড়ি থেকে হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া উপজেলার চর আজিমপুর গ্রামের মাদকব্যবসায়ী রজ্জব আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির একটি রুমের মধ্যে আটকিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে রজ্জব আলীর সহযোগীতায় তাকে ধর্ষণ করে হাবু মিয়া। পরে শনিবার সকাল ৬টার দিকে তাকে তার বাড়িতে পৌঁছে দেন তিনি। এদিন সকালে ওই ছাত্রী তার বাবাকে ঘটনার বিস্তারিত জানান। পরে হাবিবুর রহমান হাবু ও রজ্জব আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

আরও পড়ুন> দুবাইও ‘না’ বলে দিলো মুরাদকে !

পুলিশ জানিয়েছে, এই মামলা ছাড়াও অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মাদকব্যবসা, ধর্ষণ, অপরহণ ও চুরির মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করেছে। এছাড়া তার সহযোগী রজ্জব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আজ রবিবার রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে আদালাতে পাঠানো হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি