৪ এপ্রিল ২০২৬

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনে সংসদ সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।
বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল বলেন, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে, বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান। সাক্ষাৎকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।  


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি