৪ এপ্রিল ২০২৬

উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ নিলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ নিলেন

বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ গ্রহণ করেছেন। বিজয়ীরা হলেন- ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ থেকে বিজয়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের শপথ বাক্য পাঠ করান। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

গত ২১ শে মার্চ একাদশ জাতীয় সংসদের এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে। করোনা পরিস্থিতির কারণে শপথ দেরিতে অনুষ্ঠিত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি