৩ এপ্রিল ২০২৬

উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পিএম
উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জামায়াত আমীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্যধারণের তৌফিক এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় ডা. শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি