উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘Change yourself to change Bangladesh’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।
শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব্যাপি মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি