ভাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাসের জানাজা সম্পন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক হাজী মহিউদ্দিন বিশ্বাসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গত সোমবার বাদ যোহর ঈদগাহ চত্বরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না হিলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভারধীন কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা ছিলেন।
মরহুম হাজী মহিউদ্দিন বিশ্বাসের নামাজে জানাজায় ফরিদপুর ভাঙ্গা উপজেলার সকল স্তরের মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে জাকারিয়া বিশ্বাস এবং ছোট ছেলে সাবেক ভিপি কেন্দ্রীয় নেতা শাখাওয়াত বিশ্বাস আমেরিকায় অবস্থান করছেন। তারা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
হাজী মহিউদ্দিন বিশ্বাসের মৃত্যুতে ভাঙ্গা উপজেলাসহ ফরিদপুরে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাঁর মৃত্যুতে ভাঙ্গা বাজার বনিক সমিতি অর্ধবেলা সকল দোকান পাট বন্ধ রাখেন বলে খবর পাওয়া গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি