ভার্জিনিয়ার মহাসড়কে বিমানের জরুরি অবতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে, জরুরি অবতরণ করেছে একটি বিমান। দুর্ঘটনা এড়াতে উপায় না পেয়ে এমন ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। শনিবার (২০ জানুয়ারি) ‘সাউদার্ন এয়ারওয়েজ এক্সপ্রেস ফ্লাইট ২৪৬’ হিসাবে চিহ্নিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ৭ জন আরোহী নিয়ে এই বিমানটি, ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাঙ্কাস্টার পেনসিলভানিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
তবে উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায়ই, ভার্জিনিয়ার লাউডাউন কাউন্টির মহাসড়কে জরুরি অবতরণ করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করলেও, জরুরি অবতরনের সঠিক কারণ যানায়নি কর্তৃপক্ষ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
৪ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
৪৬ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি