৪ এপ্রিল ২০২৬

ভারত-বাংলাদেশের মতপার্থক্য মিমাংসার আহবান যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারত-বাংলাদেশের মতপার্থক্য মিমাংসার আহবান যুক্তরাষ্ট্রের
  আবু সাবেত: ভারতে বাংলাদেশের মতপার্থক্য উভয় পক্ষকে  শান্তিপূর্ণভাবে মিমাংসা করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। ভারতে বাংলাদেশের  হাইকমিশনে হামলার চলমান পরিস্থিতির বিষয় নিয়ে কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর)  নিয়মিত ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং ঢাকার বিরুদ্ধে সেখানকার মিডিয়ার অসত্য খবর প্রচার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।  বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক জানতে চান, ভারতীয় পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি?  জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম‍্যাথিউ মিলার বলেন, দেখুন, আমরা চাই উভয় পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মিমাংসা করুক। এটাই একমাত্র উত্তম পন্থা হবে বলে উল্লেখ করেন ম‍্যাথিউ। প্রশ্নকর্তা আবারও জানতে চান, আপনারা কি স্পষ্টতই বিশ্বাস করেন না যে, বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে আপনাদের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় রয়েছে? জবাবে মিলার বলেন, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে।’ একই প্রশ্নকর্তা আবারও বলেন, ‘কিন্তু খুব একটা মনে হচ্ছে না—যেমন উচ্চপর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ এবং পাকিস্তান সফর করছেন না!’ জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রকৃতপক্ষে মার্কিন সরকারের একজন অত্যন্ত উচ্চপর্যায়ের কর্মকর্তা, যিনি ওই অঞ্চলের জন্য মূল দায়িত্বপ্রাপ্ত। আপনারা দেখেছেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর (প্রধান উপদেষ্টা) সঙ্গে এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি এই প্রশাসনের জন্য অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।’ অপর এক প্রশ্নে উঠে আসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি। ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয় দেশই ভারতে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এবং বাংলাদেশের প্রতি (ভারতীয় নেতাদের) ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য নিয়ে আপনার মত কী? ম্যাথিউ মিলার বলেন, ‘দেখুন, আমরা চাই যে সব পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলুক।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি