২৭ নভেম্বর ২০২৬

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী দাবি করেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার ঘটনা ঘটাচ্ছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেয়া হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না।


সমাবেশে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি