৩ এপ্রিল ২০২৬

ভারতে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক:নারী-পুরুষসহ ভারতে ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে প্রতিবেশী দেশটির অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য ও পুলিশের সহায়তায় গত ২৪ ঘণ্টায় নাভি মুম্বাই, থানে ও শোলাপুরে অভিযান চালিয়ে ওই ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভারতের মহারাষ্ট্র প্রদেশে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন ও পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। এর আগে গত সপ্তাহেও ভারতের মুম্বাই, থানে, নাভি মুম্বাই ও নাসিকে একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। ওই সময় প্রতিবেশী দেশটিতে অবৈধভাবে বসবাসরত ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি