২৫ মে ২০২৬

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তারা ঘটনার নিন্দা জানিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে, ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’; ‘ধর্ষকের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি। আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মশিউর বলেন, ‘ভারত নিজেদের দেশেও নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ। যারা আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে, তাদের নিজেদের প্রশাসন নিয়েই লজ্জা হওয়া উচিত। এ ধরনের ঘটনা চলতে থাকলে ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে হবে।’ ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. তাহসান হাবিব বলেন, ‘আমরা চাই বাংলাদেশের সরকার ভারতীয় দূতাবাসকে ডেকে এই ঘটনার ব্যাখ্যা চাইবে। কেন আমাদের বোন হত্যার বিচার হবে না, সেই প্রশ্ন তুলবো।’ বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীরা দাবি করেন, এই ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সীমান্তে হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো নিয়ে তারা কঠোর পদক্ষেপ নেবেন।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি