৪ এপ্রিল ২০২৬

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই: এম সাখাওয়াত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই: এম সাখাওয়াত
বাংলাপ্রেস ডেস্ক: ‌অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। এম সাখাওয়াত বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন৷ কোন ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে এম সাখাওয়াত বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি