১৩ আগস্ট ২০২৬

ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: দুই দেশের সরকারপ্রধানেরা যখন কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।

বৃহস্পতিবার(১৩ আগস্ট)বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। সফরটি হলে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন কমার সুযোগ আছে কি না, সে প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘আমি বলি, যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগ তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা, ঠিক আছে?’

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। কিন্তু যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি।

শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ কোনোটাই এখনো ঠিক হয়নি। আমাদের দুই দেশেরই একটা সুইটেবল সময়ে সেটা নির্ধারিত হবে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য দেশে সফর, কোনো কিছুই এখনো ফাইনাল (চূড়ান্ত) হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করেই ফাইনাল হবে।’
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি