৪ এপ্রিল ২০২৬

ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান
  নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সদ্যনিযুক্ত বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ অন্যান্য প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মত প্রকাশ করেন। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে। তবে কিছু বিষয়ে আরও সংশোধন প্রয়োজন। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় তিনি ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দেয়। আজ সকালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাডম্যান এই মন্তব্য করেন। ২০২০ সালে লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান হিসেবে ক্যাডম্যানকে বাংলাদেশের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তিনি জানান যে, বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হওয়ায় শেখ হাসিনার বিচারের বিষয়ে সম্পূর্ণ ন্যায়সংগত এবং স্বচ্ছভাবে কাজ চলছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি