১৪ মে ২০২৬

ভারতকে আটকে দিলো ১০ জনের বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভারতকে আটকে দিলো ১০ জনের বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল। চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারায়নি বটে বাংলাদেশ, ১-১ গোলে ড্র করেছে। সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী। পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়। খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় (১-১) ফেরে বাংলাদেশ। এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে ম্যাচটি মীমাংসা হয়। ভারত বল পজেশনে আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ তাদের পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে দেয়নি। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে। বাংলাদেশও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে ম্যাচে। এ যেন অস্কার ব্রুজনের অধীনে নতুন এক বাংলাদেশ। ২০১৯ সালে কলকাতায় দুই দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। আর এবার ১০ জন নিয়ে সাতবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে বাংলাদেশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি