সাইফ-মিরাজের উইকেট হারাল বাংলাদেশ, ইমনের ফিফটিতে লড়াই
বাংলা প্রেস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পিএম
বাংলাদেশ : ৩৫ ওভারে ১৩৩/৬ (খেলা চলছে...) ৭ ওভারে ২৮ রান তুলতেই নেই ৪ উইকেট!
সেখান থেকে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুজনের ৯৩ রানের জুটি ভাঙতেই আবারো বিপদে তাওহিদ হৃদয়ের দল।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার ম্যাচে সাইফ (৪১) আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২)।
শরীফুল ইসলামকে নিয়ে দলকে টানছেন ইমন। লিটন দাসের চোটে সুযোগ পাওয়া ইমন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন; অপরাজিত আছেন ৫৮ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান।
নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে হারাতে হবে।
বিপি > এসপি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি