৩ এপ্রিল ২০২৬

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পিএম
ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে এক জনসভা করবেন বলে দলীয় সূত্র জানায়।

জনসভাকে কেন্দ্র করে ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনি প্রচারণাকেন্দ্রিক এ জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এছাড়া বিকাল ৪টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম জানান, তারেক রহমান ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছবেন। ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরও জানান, ভৈরবে তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় কিশোরগঞ্জের ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছি। এ ভেন্যুটা আমাদের চেয়ারম্যানের বহর আসা যাওয়ার জন্য কতটুকু নিরাপদ সেসব বিষয়ে জানতেই আমরা এসেছি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি