২৬ মে ২০২৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপুরণ পেল ঝিনাইদহের ৭ কৃষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপুরণ পেল ঝিনাইদহের ৭ কৃষক
ঝিনাইদহ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপুরণ পেল ঝিনাইদহের ৭ জন কৃষক। শহরের শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে ধানের বীজ কিনে প্রতারিত হন তারা। ক্ষতিগ্রস্থরা হলো- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জনাব আলী, আজিজার মন্ডল, আতিয়ার রহমান, নুজির আলী খাঁ, সজল হোসেন, আকাশ মিয়া, লিমন হোসেন।জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার হতে চলতি মৌসুমে আবাদের জন্য স্বর্ণা ধানের বীজ ক্রয় করেন ওই ৭ জন কৃষক। বীজতলায় বীজ বপনের পর স্বাভাবিকভাবেই চারা গজায়। কিন্তু বীজতলা হতে চারা তুলে জমিতে রোপন করার কয়েকদিন পর স্বাভাবিক বৃদ্ধির পরিবর্তে চারা হতে শীষ গজাতে শুরু করে। এতে ফলন বিপর্যয়ের আশংকা করে তার। বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করেন তারা। শহিদ বীজ ভান্ডার সিলেট স্বর্ণা নামের জাত বলে বিক্রি করে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামত গ্রহণ করার পর জাতটি অবৈধ বলে বিবেচিত হয়। পরে অভিযোগ শুনানী ও সত্যতা প্রমাণ পাওয়া যায়। এসময় ক্ষতিগ্রস্থ কৃষকেরা বিঘা প্রতি ৯ হাজার টাকা ক্ষতিপুরণ দাবী করে। পরবর্তীতে অভিযোগ মিমাংসার মাধ্যমে ৭ জন কৃষকের ২৫ বিঘা জমির জন্য ২ লাখ ২৯ হাজার ৫’শ টাকা ক্ষতিপুরণ দেয় ওই প্রতিষ্ঠানটি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি