২২ মে ২০২৬

ভোলায় কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
ভোলায় কুপিয়ে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: ভোলার চরফ‌্যাশনে এক ব‌্যক্তি‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে দুর্বৃত্তরা। তার নাম মো. ভূট্টু (৪৫)। তি‌নি উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের আক্তারুজ্জামানের ছে‌লে।

শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক‌লের হাট রাস্তার নিহতের বা‌ড়ির সামনে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দি‌কে ভূট্টুকে রাস্তায় পেয়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেছে দুর্বুত্তরা। এরপর হত‌্যাকারীরা পা‌লি‌য়ে গে‌ছে। প‌রে স্থানীয়রা চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। স্থানীয়‌দের ধারণা, মাদকের বেচা-বি‌ক্রির শত্রুতার জে‌রে এই হত‌্যাকাণ্ড।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়‌টি তদন্ত চল‌ছে এবং হত‌্যাকারী‌দের শনা‌ক্ত ক‌রে গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে—মাদকের কারবারি নি‌য়ে হত‌্যাকাণ্ড হ‌তে পা‌রে। নিহ‌তের না‌মে মাদ‌কের মামলা র‌য়ে‌ছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি