৩ এপ্রিল ২০২৬

ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   স্বামীর নিষেধ উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এ ঘোষণা দেয়।

জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে বিএনপি। এছাড়া তার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবারের’ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আমরা এসেছি। 

জহুরার হাতে নগদ অর্থ তুলে দিয়ে তিনি জানান, প্রতিমাসে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে জহুরার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান।

নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড স্বেছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটকে রাখে। কাওসার ওই এলাকার ইউসূফ হাজারীর ছেলে। 

কাওসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে ফিরতে হবে।

কাওসার ও জহুরা দম্পতির ঘরে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮), ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি