৩ এপ্রিল ২০২৬

ভোটে বিএনপির ভূমিধস বিজয়, ফখরুলের পূর্বাভাস সত্যি হলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ এএম
ভোটে বিএনপির ভূমিধস বিজয়, ফখরুলের পূর্বাভাস সত্যি হলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাপ্রেস ডেস্ক:   জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নির্বাচনে বড় জয়ের পর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। 

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণ তাদের রায় দিয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এ বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।    

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়; এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বিজয়ের পরদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি