৯ অক্টোবর ২০২৬

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরাজয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ এএম
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরাজয়

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  হারের বৃত্ত থেকে বের হওয়া হলো না বাংলাদেশের মেয়েদের। আজকের আগে সবমিলিয়ে প্রস্তুতিসহ ফল হওয়া ৪ ম্যাচেই হার দেখছে নিগার সুলতানা জ্যোতিরা।

অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটের হারটি তালিকা দীর্ঘ করেছে।

তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১৪৬ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের সাফল্য বলতে প্রতিপক্ষের নেওয়া ৩ উইকেট।

অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকাতে হলে বোলিংয়ে দারুণ শুরু প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটা সম্ভব হয়নি। দলীয় ৩০ রানে যদিও প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে ওপেনিং সঙ্গী জর্জিয়া ভোল ব্যক্তিগত ১৯ রানে ফিরলেও ফিফটি করে ম্যাচ শেষ করে দেন ফোবি লিচফিল্ড।

জয় নিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি লিচফিল্ড। ব্যক্তিগত ৭৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন তিনি। ১৩৫.০৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১০ চার ও ১ ছক্কায়। পরে দ্রুত বেথ মুনি (১৩) আউট হলেও অস্ট্রেলিয়ার জয়ের বাকি কাজ সারেন এলিস পেরি ও আনাবেল সাদারল্যান্ড। পেরির ২৬ রানের বিপরীতে ২৫ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আজই ওয়ানডেতে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী হাবিবা ইসলাম পিংকি।

এর আগে ব্রিসবেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ধ্বংসস্তূপের শুরুটাও হয় প্রথম বলেই। ফারজানা হক ‘ডাক’ মেরে ড্রেসিংরুমে ফিরলে। সেই শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দলকে দেড়শোর্ধ্ব ইনিংস এনে দেন রিতু মণি। সাতে নেমে খেলেন সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাদারল্যান্ড। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতিও জুটে তার কপালে।

বিপি> এস পি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি