তবে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব এই পদক্ষেপকে ‘নজিরবিহীন, অপ্রয়োজনীয় এবং অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন ডিসিতে কোনো ‘অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা’ নেই। বাস্তবে ডিসিতে সহিংস অপরাধের হার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে কমেছে। ২০২৩ থেকে ২০২৪ সালে ৩৫ শতাংশ কমে গেছে এবং চলতি বছর আরও ২৬ শতাংশ কমেছে।
বিক্ষোভকারী রাধা ট্যানারসহ অনেকেই মনে করেন, ট্রাম্প অপরাধ দমনের অজুহাত দেখিয়ে রাজনৈতিক লক্ষ্য হাসিলের চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তিনি ওয়াশিংটন ডিসিসহ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোকে ‘অরক্ষিত ও অপরাধপ্রবণ’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/এস পি