১৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:১১ পিএম
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিং।

বাংলাপ্রেস ডেস্ক:   হরমুজ প্রণালির ওপর জ্বালানি নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে চীন। বৃহস্পতিবার (১৪ মে) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক শীর্ষ বৈঠকে হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।

হোয়াইট হাউসের দাবি, শি জিনপিং প্রণালিটির সামরিকীকরণ এবং এর ব্যবহার নিয়ে কোনো ধরনের টোল আরোপেরও বিরোধিতা করেছেন।

তবে বৈঠক নিয়ে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত বিবরণে মার্কিন তেল কেনার বিষয়টি উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিক কোনো মন্তব্যও দেয়নি।

দুই নেতার এই বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলে এবং এটিকে দুই দেশের সম্পর্কের নতুন দিক নির্ধারণকারী আলোচনা হিসেবে বর্ণনা করেছে চীনা গণমাধ্যম। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন প্রায় ৩০ বিলিয়ন ডলারের কিছু পণ্যে শুল্ক কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জ্বালানি ও কৃষিপণ্য কেনা সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তির অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা প্রকাশ করা হয়নি।

বাণিজ্যযুদ্ধ চলাকালে আরোপিত ২০ শতাংশ শুল্কের কারণে ২০২৫ সালের মে মাস থেকে চীন যুক্তরাষ্ট্রের কোনো তেল আমদানি করছে না। বিশেষজ্ঞদের মতে, ওই শুল্ক প্রত্যাহার ছাড়া বড় পরিসরে মার্কিন তেল আমদানি পুনরায় শুরু হওয়া কঠিন।

জাহাজ চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সার বিশ্লেষক এমা লি বলেন, বর্তমান শুল্ক বহাল থাকলে মার্কিন তেল অন্যান্য উৎসের তুলনায় বাজারে প্রতিযোগিতামূলক থাকবে না।

২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল আমদানি দৈনিক প্রায় ৩ লাখ ৯৫ হাজার ব্যারেলে পৌঁছেছিল। যা ছিল চীনের মোট আমদানির প্রায় ৪ শতাংশ। তবে ২০২৪ সালে সেই পরিমাণ কমে দৈনিক ১ লাখ ৯৩ হাজার ব্যারেলে নেমে আসে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি