যারা ছয়টা সিট পেয়েছে, তারা অশ্লীল বক্তব্য দেয়: চিফ হুইপ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন,‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তব্য দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করে চিফ হুইপ বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে।’
তিনি বলেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারাদেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’
পতিত শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি