৩ এপ্রিল ২০২৬

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পিএম
যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক:  নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীয় ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত ও তাদের পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটা মহল চক্রান্ত করে যাচ্ছে। ইতোমধ্যে ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলে সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়েছি। দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।’

এর আগে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি