৪ এপ্রিল ২০২৬

যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: দেশে যত ষড়যন্ত্রই হোক, যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা জানানা তিনি। তারেক রহমান বলেন, আমি এক বা সোয়া এক বছর আগে বলেছিলাম- নির্বাচন এত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সবকিছু মিলে কিন্তু প্রমাণিত হচ্ছে- যা আমি বলেছিলাম, ধীরে ধীরে তাই সত্য হচ্ছে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না আনি, ঐক্যবদ্ধ না হই তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে, যেটা ন্যায় সেটা প্রত্যাশা করে। তবে এটা একদিনের বিষয় না। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই মিলে যদি আমার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। তিনি বলেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব, যখন ষড়যন্ত্রগুলো রুখতে পারব। বিভিন্ন সূত্রের খবরগুলো বলছে- এই ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, এর আরও খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, যত এই পরিস্থিতি তৈরি করব যে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। তাদের আমরা প্রশিক্ষণ দেব। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে ছোটখাটো রোগের ব্যাপারে পরামর্শ দেবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সব মায়েদের স্বাবলম্বী করার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি