২৬ মে ২০২৬

যেভাবে রান্না করবেন গরুর কালা ভূনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যেভাবে রান্না করবেন গরুর কালা ভূনা
বাংলাপ্রেস ডেস্ক: সবার ঘরেই কম বেশি গরুর মাংস রান্না হয়। অতিথি আপ্যায়নে কিংবা নিজে খেতে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার গরুর মাংসের কালো ভুনা। গরুর মাংসের কালো ভুনা এমন একটা রেসিপি যা মশলার মাধ্যমে মাংসটাকে রান্না করে কালো করা হয়। তবে এ রেসিপিতে অনেক মশলার ব্যবহার করতে হয়। নিম্নে গরুর মাংসের কালো ভুনার সহজ রেসিপি দেওয়া হলো। কালো ভুনা করতে যেসব উপকরণের দরকার হবেঃ * ২ কেজি গরুর মাংস * মরিচের গুড়া ২ টেবিল চামচ * হলুদের গুড়া ১ টেবিল চামচ * লবণ ১ টেবিল চামচ * ধনে গুড়া ২ টেবিল চামচ * পেঁয়াজ বেরেস্তা ১ কাপ পরিমাণ * আদা বাটা ১ টেবিল চামচ * রসুন বাটা ১ টেবিল চামচ * পেঁয়াজ কুচি ২ কাপ * গোল মরিচ ১০-১২ টা * কাবাব চিনি ৬-৭ টা * লং ৬-৭টা * ছোট এলাচ ৪-৫টা * তেজপাতা ৪টা * বড় এলাচ ৩-৪টা * দারুচিনি * স্টার মশলা ৩-৪টা * তেল ১ কাপ পরিমাণ * গোল মরিচের গুড়া ১ চা চামচ * গরম মশলার গুড়া ১ চা চামচ * রাধুনি মসলার গুড়া ১ চা চামচ * ১টা জয়ফলের গুড়া * ৩ গ্রাম পরিমাণ জয়ত্রিক * জিরা গুড়া ১ চা চামচ। বাগার দিতে যা যা লাগবে * সরিষার তেল ১ কাপ পরিমাণ * পেঁয়াজ কুচি ১কাপ * রসুন কুচি আধা কাপ পরিমাণ * আদা কুচি আধা কাপ পরিমাণ * ১০টি শুকনো মরিচ রান্না করবেন যেভাবে প্রথমেই মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে রান্না করার পাত্রে নিন। উল্লেখিত সব মশলা দিয়ে মাংস মাখাতে হবে। এবার মাংস চুলায় বসিয়ে জ্বাল দিবেন। প্রথমেই পানি দেয়া যাবে না। জ্বাল দিতে থাকলে আস্তে আস্তে মাংসের ভেতর থেকে পানি বের হবে ওই পানি দিয়েই মাংসটাকে কষানো যাবে। কষানোর পর যদি মাংস সেদ্ধ না হয় তা হলে পরিমাণ মতো একটু পানি দিবেন। পানি দিয়ে মিডিয়াম আঁচে মাংস জ্বাল দিতে থাকুন। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে অর্থাৎ রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এবারে রান্না মাংস বাগার দিতে হবে। একটা প্যানে তেল, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ ভেজে তার মধ্য রান্না করা মাংস দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তেলটা মিশে যায়। এভাবে কিছুক্ষন হালকা আঁচে চুলায় রেখে দিবেন, তবে বার বার নাড়তে হবে যাতে লেগে না যায়। এ ভাবে প্রায় ৩০ মিনিট মাংস চুলায় রেখে নাড়তে হবে। আস্তে আস্তে মাংস কালো হয়ে যাবে এবং মাংসের মধ্যে সব মশলা ঢুকে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি