যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন

বাংলাপ্রেস ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পপতি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
নুরুল ইসলাম বাবুল দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা। যমুনা গ্রুপের অধীনে তিনি গড়ে তুলেছিলেন অন্তত ৪১টি শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থান তৈরি করেন হাজার হাজার মানুষের।
জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।
এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুন তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন তিনি হাসপাতালে ভর্তি হন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সঙ্গীত একাডেমি