যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামী আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত ২৯ নভেম্বর রাতে
কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে পৌরসভার ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র্যাব অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আশিকুরকে গ্রেফতার করে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি