
বাংলাপ্রেস,ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলবার যুক্তরাজ্যের সরকার গঠনের আমন্ত্রণের জন্য বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন কনজারভেটিভ পার্টির এ নেতা। লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে প্রধানমন্ত্রী খুঁজে নিতে কনজারভেটিভ দলের প্রায় দুই লাখ সদস্য ভোট দেন।
মোট ভোট পড়েছে ৮২.৬ শতাংশ৷ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট (৫৭.৪ শতাংশ)৷ সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি (৪২.৬ শতাংশ)৷ ২০১৯ সালে ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন বরিস জনসন৷ ২০০৫ সালে ডেভিড ক্যামেরন পেয়েছিলেন ৬৭ দশমিক ৬ শতাংশ ভোট৷ আর ২০০১ সালে ডানকান স্মিথ পেয়েছিলেন ৬০ দশমিক ৭ শতাংশ ভোট ৷
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]