যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ নামহীন অভিবাসী নির্বাসিত!
নোমান সাবিত: মার্চ মাসের এক সকালে ভার্জিনিয়ার আদালতে আইসিই কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ-নির্বাসন অভিযানের অংশ হিসেবে শত শত আটক অভিবাসীর প্রাথমিক শুনানি দ্রুত শেষ করছিল। ভিডিও কনফারেন্সে কয়েক মিনিটেই অনেকের ভাগ্য নির্ধারিত হচ্ছিল। এক এল সালভাদরীয় বাবা আদালতে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তাকে দুই ও চার বছর বয়সী সন্তানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুনানি শেষে তিনি নিখোঁজ হয়ে যান।
এই বাবার মতো হাজারো মানুষ আজ নামহীন। কিছু গ্রেপ্তারের গল্প সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসছে, কিন্তু অধিকাংশের খবরই কেউ জানে না। ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিযান দেশের দূরবর্তী কেন্দ্রে চলছে, যেখানে আইনজীবী পাওয়া দুষ্কর। প্রায় ৭০ শতাংশ আটক অভিবাসীর কোনো অপরাধের ইতিহাস নেই, তবু তাদের পরিবার ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন করে নির্বাসিত করা হচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, আদালতগুলো ভরে গেছে এমন মানুষে যারা দশকের পর দশক যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কাজ করছেন, সন্তান জন্ম দিয়েছেন তবু এখন দেশছাড়া হতে হচ্ছে। অনেকেই আইনি সহায়তা ছাড়া বিচার মুখোমুখি হচ্ছেন, ফলে তাদের পরাজয় প্রায় নিশ্চিত।
আইসিই কর্তৃপক্ষের দ্রুত অভিযান, দুর্বল নথিপত্র ও দূরবর্তী কারাগারের কারণে প্রকৃত সংখ্যার ধারণা পাওয়া কঠিন। কয়েকটি ভাইরাল গল্প মানবিক প্রতিক্রিয়া জাগালেও, লক্ষাধিক মানুষ নীরবে হারিয়ে যাচ্ছেন যাদের নাম, মুখ বা কণ্ঠ কেউ জানবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
সঙ্গীত একাডেমি