১০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশির দাফন হবে কানাডায়, জানাজা সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ এএম
যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশির দাফন হবে কানাডায়, জানাজা সম্পন্ন

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী ডা. মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। নর্থইস্ট ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে জোহরের নামাজের পর ডা. মাহফুজুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিসহ বিপুলসংখ্যক মুসলিম কমিউনিটির সদস্য অংশ নেন।

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম আবু জাফর। পরে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যদের পাশে তাকে দাফন করা হবে।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় ডা. মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশে একজন চক্ষু চিকিৎসক হিসেবে কর্মজীবন গড়ে তোলা ডা. মাহফুজুল হক উন্নত ভবিষ্যতের আশায় উত্তর আমেরিকায় পাড়ি জমান। তিনি কানাডার নাগরিক হলেও পরিবারের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে থাকতেন এবং নিজ পেশার পাশাপাশি ডোরড্যাশে খাবার সরবরাহের কাজও করছিলেন।

তার স্ত্রীও একজন চিকিৎসক। মাত্র আট মাস আগে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাদের ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। নিহত মাহফুজুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।

এদিকে মাহফুজুল হকের হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মাদ ইসলাম আরিফ। তিনি বলেন, অনেক প্রবাসী বিভিন্নভাবে ডেলিভারির কাজ করেন। তাই রাতের বেলায় খাবার ও পণ্য সরবরাহকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এছাড়া মাহফুজুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় কমিউনিটির নেতারা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি