যুক্তরাষ্ট্রে কনসার্ট চলাকালে গুলিবর্ষণ, আহত ৯
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ার স্ট্র্যাথমোর শহরে একটি কনসার্টে গুলির ঘটনায় ৯ জন আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) স্থানীয় শেরিফ দপ্তর এ তথ্য জানিয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কাউন্টি শেরিফের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ১৫০ জন দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলাকালে অনির্দিষ্টসংখ্যক সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের ওপর গুলি চালায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শেরিফ বিভাগ জানিয়েছে, ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে এবং অস্ত্রোপচারের পর তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরো দুজনের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।
কর্তৃপক্ষের ধারণা, গুলিবর্ষণের ঘটনাটি গ্যাং-সম্পর্কিত হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় ৩০০০ জনসংখ্যার পার্বত্য শহর স্ট্র্যাথমোরে আয়োজিত ওই অনুষ্ঠানে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন।
শেরিফ দপ্তর আরো জানিয়েছে, এলাকায় জনসাধারণের জন্য এখন আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১৬ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতি: মিশিগানে হোম কেয়ার মালিকের ৪ বছরের কারাদণ্ড
বড় সংখ্যাগরিষ্ঠতা ও ব্যাপক তদন্ত পরিকল্পনা নিয়ে চ্যালেঞ্জের মুখে জেফ্রিস
সঙ্গীত একাডেমি