যুক্তরাষ্ট্রে মুসলিম উম্মাহ'র বার্ষিক সম্মেলন স্থগিত
মুনা’র বার্ষিক সম্মেলন স্থগিত
নোমান সাবিত: যুক্তরাষ্ট্র প্রবাসীদর সাড়া জাগানো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র বার্ষিক মহাসম্মেলনে এবারে স্থগিত করা হয়েছে। টানা ৮ বছর এ মহাসম্মেলনে চলে আসলেও এবারেই প্রথম বিরতির ঘোষণা দেওয়া হয়। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে যথারীতি ৯ম বারের মতো মুনা'র বার্ষিক মহাসম্মেলনে অনুষ্ঠিত হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মুনা’র জাতীয় মিডিয়া পরিচালক আনিসুর রহমান গাজী।
ফিলাডেলফিয়ার প্রাণকেন্দ্র পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে একটানা সাত বছর ধরে মুনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে আগামী বছর যুক্তরাষ্ট্রের যে কোন রাজ্যে এ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনিসুর রহমান গাজী।
তিনি জানান, মুনা’র বার্ষিক মহাসম্মেলন সফল করতে শত শত কর্মীরদের টানা এক বছর ধরে দিনরাত পরিশ্রম করতে হয়। তাদের পরিশ্রম ও ক্লান্তির কথা বিবেচনা করেই এবারের সম্মেলন স্থগিত করা হয়েছে। গত জুনে মজলিসে সুরার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মার্কিন বাংলা গণমাধ্যম বাংলা প্রেস-এর সাথে আলাপকালে মুনা’র জাতীয় মিডিয়া পরিচালক আনিসুর রহমান গাজী বলেন, মুনা যুক্তরাষ্ট্রের একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টির বেশি অঙ্গরাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে।
তিনি আরও বলেন, মুনা কোন রাজনীতিক সংগঠন নয়। আমরা মুসলমান এবং অমুসলমানদের কাছে কুরআনের দাওয়াত দিয়ে থাকি। আমাদের পাঁচ দফা কর্মসূচি শুধু মুসলিম তথা ইসলামে বিশ্বাসীদের জন্য নয়, এটা গোটা মানব গোষ্ঠীর উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে। মুনা শতকরা ১০০ ভাগ কুরআন ও সুন্নাহের অনুসরণ করে। মহাগ্রন্থ আল কুরআন ও রাসুল (সা:) প্রদর্শিত সুন্নাহর কল্যাণকর পতাকা প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে, প্রতিটি সমাজের রন্দ্রে রন্দ্রে পৌঁছে যাক মুনা এই বিশ্বাস ধারণ করেই কনভেনশনে মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে। মুনার এই কাজে ইমাম ও কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সঙ্গীত একাডেমি