যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেপ্তার ঠেকানোর দায়ে দোষী সাব্যস্ত বিচারকের পদত্যাগ
কৌশলী ইমা: যুক্তরাষ্ট্রের অভিবাসীদেরকে ফেডারেল কর্মকর্তাদের হাত থেকে গ্রেপ্তার এড়াতে সহায়তা ও বাধাদানের অপরাধে দোষী সাব্যস্ত হওয়া উইসকনসিনের বিচারক হান্না ডুগান পদত্যাগ করেছেন। গত ১৯ ডিসেম্বর দোষী সাব্যস্ত হওয়ার পর রাজ্যের রিপাবলিকান নেতারা তাঁর পদত্যাগের দাবি জানান এবং তা না করলে অভিশংসনের হুমকি দেন।
মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হিসেবে নয় বছর দায়িত্ব পালন করা ডুগান জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন, যখন অভিবাসন কর্তৃপক্ষ তাঁর আদালতে শুনানিতে উপস্থিত অনথিভুক্ত অভিবাসী এডুয়ার্ডো ফ্লোরেস-রুইজ-কে গ্রেপ্তার করতে যায়। অভিযোগপত্র অনুযায়ী, আদালতকক্ষের বাইরে অপেক্ষমাণ এডুয়ার্ডো ফ্লোরেস-রুইজ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ও ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের সঙ্গে ডুগান কথা বলেন এবং তাঁদের প্রধান বিচারকের দপ্তরে যেতে নির্দেশ দেন।
এদিকে কর্মকর্তারা সেখানে গেলে ডুগান ফ্লোরেস-রুইজের আইনজীবীকে জানান, তাঁর মক্কেল পরবর্তী শুনানিতে জুমে অংশ নিতে পারবেন। এরপর তিনি একটি ব্যক্তিগত জুরি দরজা দিয়ে তাঁদের বের করে দেন। পরে কর্মকর্তারা ফ্লোরেস-রুইজকে দেখতে পেয়ে ধাওয়া শেষে গ্রেপ্তার করেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের অভিযোগে তিনি ‘টাইম সার্ভড’ দণ্ড পান এবং পরবর্তীতে বহিষ্কৃত হন।
শনিবার ডেমোক্র্যাট গভর্নর টনি এভার্স-কে পাঠানো এক চিঠিতে ডুগান লেখেন, আপনি জানেন, আমার বিরুদ্ধে নজিরবিহীন ফেডারেল আইনি প্রক্রিয়া চলছে, যা এখনো শেষ হয়নি এবং যা বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে এমন জটিল ও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আমি নিজের জন্য এবং স্বাধীন বিচারব্যবস্থার জন্য এই লড়াই চালিয়ে যাচ্ছি। তবে যেসব উইসকনসিনবাসীকে আমি মূল্য দিই, তারা বছরের শুরুতেই মিলওয়াকি কাউন্টির ব্রাঞ্চ ৩১-এ একজন স্থায়ী বিচারক দেখতে পাওয়ার অধিকার রাখে—আইনসভায় দলীয় টানাপোড়েনে সেই আদালতের ভবিষ্যৎ ঝুলে থাকা উচিত নয়।
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, উইসকনসিন অ্যাসেম্বলির রিপাবলিকান স্পিকার রবিন ভোস ডুগানের সিদ্ধান্তের প্রশংসা করেন। ভস বলেন, আমি খুশি যে ডুগান সঠিক কাজটি করেছেন এবং উইসকনসিন সংবিধানের স্পষ্ট নির্দেশনা অনুসরণ করেছেন।
উইসকনসিন নির্বাচন কমিশনের বোর্ডের চেয়ার ডেমোক্র্যাট অ্যান জ্যাকবস বলেন,ডুগানের দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে মিলওয়াকিতে একজন স্থায়ী বিচারক থাকা উচিত এ বিষয়ে তিনি ডুগানের সঙ্গে একমত।
তিনি এক্সে লেখেন, নিজের পরিস্থিতি সত্ত্বেও তিনি ন্যায়বিচারের পক্ষেই থেকেছেন নিজের ভাগ্যকে ঘিরে রাজনৈতিক লড়াই থেকে বিচারব্যবস্থাকে দূরে রাখতে চেয়েছেন। এটি তাঁর জন্য নিঃসন্দেহে খুব কঠিন, কিন্তু তিনি তাঁর বিশ্বাস ও নীতির প্রতি অটল।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে গ্রিন কার্ড পেতে ভুয়া বিয়ে: প্রতারণা চক্রের ১১ জনের বিরুদ্ধে মামলা
সঙ্গীত একাডেমি