১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি
বাংলাপ্রেস ডেস্ক: পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি যেদিনই নির্ধারণ হোক তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতে কোনো চাপ ছিল না বলে দাবি করেন।
আজ মঙ্গলবার পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বোর্ডের চেয়ারম্যান বলেন, একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।
কোনো ভুল বা ভুয়া তথ্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান।
তিনি সবাইকে কাজে ফেরারও আহ্বান জানান।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গোপালগঞ্জে হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি