১৭ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা কবে থেকে নতুন পে স্কেলে বেতন পাবেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
এমপিওভুক্ত শিক্ষকরা কবে থেকে নতুন পে স্কেলে বেতন পাবেন?

বাংলাপ্রেস ডেস্ক:  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিট করার কার্যক্রম শুরু হয়েছে। তবে নবম পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি না হওয়ায় শিক্ষকরা আগের স্কেলেই বেতন পাচ্ছেন।

ফলে নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পেতে তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পৃথক গেজেট প্রকাশিত না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন পুরনো স্কেল অনুযায়ীই তুলতে হবে বলে জানিয়েছেন মাউশি কর্মকর্তারা। 

অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণসহ অন্যান্য প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, যেহেতু এমপিওভুক্ত জনবলের পে স্কেলের পৃথক গেজেট এখনো জারি হয়নি, সেহেতু চলতি নভেম্বর মাসে পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে।

পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি