১২ সেপ্টেম্বর ২০২৬

১ হাজার টনেরও বেশি বিস্ফোরক দিয়ে ইসরাইলি হামলা, ভূমিকম্পে কাঁপল লেবানন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
১ হাজার টনেরও বেশি বিস্ফোরক দিয়ে ইসরাইলি হামলা, ভূমিকম্পে কাঁপল লেবানন

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরিচালিত একটি বড় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তাদের দাবি, আলি তাহের রিজের নিচে থাকা দুইটি টানেল ধ্বংস করতে এক হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

টানেল দুটির মোট দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটারের বেশি ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ফলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমান কম্পন সৃষ্টি হয়।

এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাসের পর মাস হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়। মার্চে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর দখল করা দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে।

আইডিএফের প্রকাশিত ছবিত আকাশ আলোকিত করে বিশাল আগুনের গোলা দেখা গেছে। নাবাতিয়েহ শহরের বাসিন্দা আহমেদ, আলি তাহের রিজ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে থাকেন। তিনি বিবিসিকে বলেন, ‘আকাশ আলোকিত হয়ে উঠেছিল এবং প্রায় ১৫ সেকেন্ড পর আমরা ভীতিকর শব্দ শুনতে পাই। পুরো বাড়িটা এমনভাবে কেঁপে উঠেছিল, যেন ভূমিকম্প হচ্ছে।’

তিনি আরও জানান, মানুষ চিৎকার করছিল এবং শিশুরা কাঁদছিল। বিস্ফোরণের পর অনেক মানুষ এলাকা ছেড়ে বৈরুতের দিকে যাওয়ার সময় সড়কগুলো গাড়িতে ভরে যায়। উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর সাইদাতেও ওই বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূগর্ভস্থ অবকাঠামোটির মধ্যে হিজবুল্লাহর বদর ইউনিটের ব্যবহৃত একটি কমান্ড সেন্টার ছিল। সেখানে কয়েক ডজন রকেট, ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান ছাড়াও ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মাইন ও বিস্ফোরক মজুত ছিল। এই কমপ্লেক্স ধ্বংসের মাধ্যমে এলাকাটিতে আটটি টানেল ধ্বংস করার দাবি করেছে আইডিএফ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি