৩ এপ্রিল ২০২৬

১২ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১২ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় তার গাড়ী বহরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বাসা পর্যন্ত আসেন।
গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে। গত ২১ জুন মধ্যরাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসনকে। দলের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি