২৩ নভেম্বর ২০২৬

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম
১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ছবি : সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনে আটক হন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে এবং ফেরার প্রক্রিয়ায় ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টায় ২৮ জন এবং সহায়তার অভিযোগে ১৪ জন আটক হয়েছেন।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রাখা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি