১৮ এপ্রিল ২০২৬

১৪০০ লিটার ডিজেল উদ্ধার, নোয়াখালীতে গ্রেপ্তার ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
১৪০০ লিটার ডিজেল উদ্ধার, নোয়াখালীতে গ্রেপ্তার ৪

আটক ব্যক্তিরা।

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার রাতে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার থেকে তেলগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন— চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৭), চরকাওনীয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিন (২২) ও একই গ্রামের আবুল বাশারের ছেলে মাকসুদ (৩২)।

পুলিশ জানায়, রাতে জেলা ডিবি পুলিশের একটি দল খলিফার হাটে অবস্থানকালে জানতে পারে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার আব্দুল মালেক অয়েল স্টোরের ভেতরে অবৈধভাবে তেল মজুত করা হয়েছে। যা পরবর্তীতে বেশি দামে বিক্রি করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে দোকানের ভেতরে বিভিন্ন স্থানে মজুত করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল পারাপারের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ৪ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি