১৪,৪০০ টাকায় বিক্রি হচ্ছে এক চিতল
ছবি: সংগৃহীত
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে আলতাফ হালদারের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় চিতল মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন আলতাফ হালদার। এ সময় তার জালে বড় চিতল মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটে মাছটি নিলামে বিক্রি করেন তিনি।
মাছটির ক্রেতা দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখ যুগান্তরকে বলেন, বুধবার সকালে ৯টার দিকে মাছটি আমি ১ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে বিক্রির ঘোষণা দিলে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে ঢাকার গুলশানে বিক্রি করে দিয়েছি। মাছটি বিশেষ প্রক্রিয়ায় ঢাকায় পাঠানো হবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি